যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আ.লীগের বর্ধিত সভায় আইনমন্ত্রীযুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল নতুন করে পুনর্গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি। শুক্রবার (২৯ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ট্রাইব্যুনালে তিনজন বিচারক ছিলেন। এরমধ্যে দুইজন হাইকোর্টের বিচারপতি এবং একজন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবু আহমেদ জমাদার। তাকে কিছু দিন আগে হাইকোর্টের বিচারপতি নিয়োগ দেওয়া হয়। যার কারণে ট্রাইব্যুনাল পুনর্গঠন করার প্রয়োজনীয়তা দেখা দেয়। গত কয়েকদিন আগে ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়েছে। আগামী সোমবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে। এরপরই ট্রাইব্যুনাল বসবে।’

পরে মন্ত্রী কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে তৃণমূল পর্যায় থেকে আসা নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বর্ধিত সভায় যোগদান করেন।

আরও পড়ুন- পদ্মা সেতুর কাজের অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ: সেতুমন্ত্রী