ফরিদপুরে কৃষকের আত্মহত্যা

 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী গ্রামে গলায় ফাঁস দিয়ে এক কৃষক আত্মহত্যা করেছেন। তার লাশ উদ্ধার করে বোয়ালমারী থানা পুলিশ মর্গে পাঠিয়েছে। শুক্রবার (২৯ জুন) সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, পরমেশ্বরদী গ্রামের সেকেন খালাসীর ছেলে রতন খালাসী (৩৫) পারিবারিক কলহের জের ধরে সোয়ার ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস নেন। পরে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম মৃত ঘোষণা করেন।

ডা. মোরশেদ আলম বলেন, ‘মৃত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে।’

এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।