নওগাঁয় দেশীয় ফল উৎসব

নওগাঁয় একুশে পরিষদের দেশীয় ফল উৎসব

নওগাঁয় স্থানীয় সামাজিক সংগঠন ‘একুশে পরিষদ’ এর ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন লাইব্রেরি মিলনায়নতনে এ উৎসব অনুষ্ঠিত হয়। ফল উৎসবে বিভিন্ন দেশীয় ফলের আয়োজন করা হয়।

ফল উৎসবের বিষয়ে একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট ডিএম আব্দুল বারী বলেন, আমরা নতুন প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি করানোর জন্য ফল উৎসবের আয়োজন করছি। উৎসবে শতাধিক দেশীয় ফলের সমারোহ করা হয়েছে বলে তিনি জানান।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম খান, ডা. ময়নুল হক দুলদুল, প্রকৌশলী গুরুদাস দত্ত, বিন আলী পিন্টু, মনোয়ার হোসেন লিটন, সাধারণ সম্পাদক এমএম রাসেল, সাংবাদিক কায়েস, পাভেল, আব্বাস প্রমুখ।