লক্ষ্মীপুর জেলা যুবদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ৮ বছর পর গঠিত এ কমিটিতে সাবেক সভাপতি রেজাউল করিম লিটনকে আবারও সভাপতি এবং সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক করে জেলা যুবদলের আংশিক কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন ।
কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরণ, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন বুলু।
কমিটির বাকি পদগুলো দ্রুতই পূরণ করা হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।