গাইবান্ধার সদর ও সাঘাটা উপজেলায় পানিতে ডুবে পলাশ (৭) ও হৃদয় (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর গ্রাম ও সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের পাতিলবাড়ি গ্রামে এ দুই পৃথক ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দাড়িয়াপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে পলাশ নিজ বাড়ির পাশে পুকুর পাড়ে খেলছিল। এসময় হঠাৎ সে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে তার লাশ উদ্ধার করেন।
অপরদিকে, পাতিলবাড়ি গ্রামের আশাদুল মিয়ার ছেলে হৃদয় বাড়ি পাশে একটি ডোবার পানিতে ডুবে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন ডোবার পানিতে তার লাশ দেখতে পান।
সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী জানান, পরিবারের লোকজনের অসাবধনতার কারণে পানিতে ডুবে শিশু হৃদয়ের মৃত্যু হয়েছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।