কলেজটির আন্দোলনকারী শিক্ষার্থী আবুল হাশিম জানান, ঢাকা ও রাজশাহীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সকালে কলেজে বিক্ষোভ মিছিল বের করা হয়। একপর্যায়ে কলেজের ছাত্রলীগ নেতা খায়রুল হাসান সৈকত তার লোকজন নিয়ে আমাদের বাধা দেন। এসময় তাদের বাধা দেওয়ার প্রতিবাদ করায় আমাদের বেশ কয়েকজন ছাত্র-ছাত্রীকে ছাত্রলীগ মারধর ও লাঞ্ছিত করে। ফলে কর্মসূচি পণ্ড হয়ে যায় ।
বরিশাল কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এস আই সত্যরঞ্জন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। এখন সেখানে কোনও ঝামেলা নাই।