ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নসিমনচালক নিহত


সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহের চোরকোল এলাকায় সাইদুর রহমান (২৮) নামের এক নসিমন চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৪ টার দিকে।

তিনি চুয়াডাঙ্গা জেলার সুমুরদিয়া গ্রামের নুর হকের ছেলে।
বাজারগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক নীরব হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে নসিমনে মাল বোঝাই করে ঝিনাইদহের কালীগঞ্জ শহরে আসছিল চালক সাইদুর রহমান। পথে জেলার সদর উপজেলার চোরকোল ব্রিজের কাছে পৌঁছলে নসিমনটি রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন সাইদুর রহমান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।