গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৩ শ’ গ্রাম গাঁজাসহ আজাদ শেখ (৩৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার কোটালীপাড়া থানা পুলিশের একটি দল উপজেলার মদনপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, গ্রেফতারকৃত আজাদ শেখ উপজেলার সোনাটিয়া গ্রামের মতলেব শেখের ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।