লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় তোবারক হোসেন (৭২) নামে একজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুলাই) বিকালে পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর জুম্মাপাড়া এলাকায় বুড়িমারী স্থলবন্দর-লালমনিরহাট জাতীয় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধা তোবারক হোসেন কুচলিবাড়ী ইউনিয়নের সমসেরপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।
পাটগ্রাম থানার ওসি মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘মুক্তিযোদ্ধা তোবারক হোসেন পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার বড়খাতা ভাঙা মসজিদে নামাজ পড়ে মোটরসাইকেলে করে নিজবাড়ি ফেরার পথে আলাউদ্দিন নগর জুম্মাপাড় এলাকায় একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মারা গেছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও চালক ও সহকারী চালককে ধরতে পারেনি পুলিশ। এই ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।’