গ্রেফতারকৃত ডাকাত সদস্যরা হলো- ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দৈব্য নন্দনপুর গ্রামের আহম্মদ আলী শেখের ছেলে আলমগীর শেখ (৩৯), একই জেলার মধুখালী উপজেলার ছোন্দা পাড়া গ্রামের আজাদ মৃধার ছেলে মনির মৃধা (৩০ ) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ঝুটি গ্রামের মৃত কাশেম মুন্সীর ছেলে আসাদ মুন্সী (৩৬)।
এ ব্যাপারে মুকসুদপুর থানা পুলিশের উপপরিদর্শক মো. জহুরুল ইসলাম জানিয়েছেন, ‘রাতে এলাকাবাসীর খবরের ভিত্তিতে জানতে পারি ওই স্থানে বেশ কয়েকজন ডাকাত সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই খবরের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তিন ডাকাত সদস্যকে ধরতে পেরেছি। বাকি আরও ৩/৪জন ডাকাত সদস্য এসময় পালিয়ে যায়।’
মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল পাশা বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনা স্বীকার করেছে। পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আজ শনিবার আদালতের মাধম্যে জেল হাজতে পাঠানো হয়েছে।’