এলাকাবাসী জানায়, বৃদ্ধা মা বয়সের ভারে চলতে-ফিরতে পারেন না। একই স্থানে খাওয়া-দাওয়া, ঘুমানো এবং মলত্যাগ করেন। এ কারণে ছেলের বউ তুলি বেগমের কথায় শহরের ভায়না মোড়ে সড়কের আইল্যান্ডের ওপরে মাকে ফেলে যান নিজের একমাত্র সন্তান আবুল হোসেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আবু সুফিয়ান বলেন, ‘শতবর্ষী এই বৃদ্ধা মায়ের একমাত্র ছেলে ও ছেলে বউকে আইনের আওতায় নিতে চাইলে স্থানীয়দের অনুরোধে তা করা হয়নি। পরে বৃদ্ধা রায়ে খাতুনকে তার বাড়ির একটি কক্ষে জায়গা করে দেওয়া হয়েছে। ’
আবু সুফিয়ান বলেন, ‘উপজেলা পরিষদের পক্ষ থেকে রায়ে খাতুনের জন্য বয়স্ক ভাতা এবং তার ছেলেকে রিকশার ব্যাটারি কেনার জন্য নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।’