পুলিশ সূত্রেজানা যায়, গত বৃহস্পতিবার বেগমগঞ্জ মডেল থানার জিরতলী থেকে অস্ত্রসহ ২ আসামিকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানায় নিয়ে আসে ওসি মাহাবুব মোরশেদ । আটক করার কয়েক ঘণ্টা পর ২ আসামিকে ছেড়ে দেয় ওসি। বিষয়টি জানাজানি হলে পুলিশ সুপারের নির্দেশে মাহবুব মোরশেদকে প্রত্যাহার করা হয় এবং অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীনকে প্রধান করে ২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন জানান, কমিটি খুব দ্রুতই এই ঘটনায় প্রতিবেদন দাখিল করবে।