বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ জুলাই) বিকালে ওই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওই যুবকের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তারা বলছে, লাশের পরনে ফুল-হাতা শার্ট ছিল।

পুলিশ আরও জানায়, দক্ষিণ কেরানীগঞ্জের মীরেরববাগ এলাকার লোকজন রবিবার বিকাল ৫টার দিকে পোস্তগোলা থেকে খেয়ানৌকায় বুড়িগঙ্গা পার হওয়ার সময় ওই যুবকের লাশ ভাসতে দেখেন। এরপর তারা থানায় খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. আক্কেল আলী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।