সোমবার (৯ জুলাই) বিকালে আরিফুল হক চৌধুরীর কুমারপাড়ার বাসায় সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই এই পবিত্র নগরীতে প্রভাব খাটিয়ে ভোটের ফলাফল তাদের পক্ষে নিতে চায়। কিন্তু এই সিলেটের মানুষ সরকারের সেই প্রকল্পকে ভেঙে দিয়ে আগামী ৩০ জুলাই ২০ দলীয় জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিপুল ভোটে পুনরায় নির্বাচিত করবেন।’
তিনি আরও বলেন, ‘আরিফুল হক ২০ দলীয় জোটের প্রার্থী। জোটের সিদ্ধান্ত অনুযায়ী তাকে সিলেটে প্রার্থী করা হয়েছে। শুনেছি জোটের সিদ্ধান্তের বাইরে গিয়ে সিলেট মহানগর জামায়াতের আমির মেয়র পদে প্রার্থী হয়েছেন। আমি আশাবাদী আমাদের জোটের শরিক দল জামায়াতের নেতারা এ বিষয়ে হস্তক্ষেপ করবেন।’
সিলেটে বিএনপির বিদ্রোহী প্রার্থী প্রসঙ্গে তিনি বলেন, ‘এই প্রার্থীর বিষয়ে আমি কেন্দ্রীয় নেতাদের অবহিত করবো। দলের হাইকমান্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’