বাসাইলে নবনির্বাচিত মেয়রকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

Basail Tangail pic 1টাঙ্গাইলের বাসাইল পৌরসভার নবনির্বাচিত মেয়র মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদকে সংবর্ধনা দিয়েছে পৌর মুক্তিযোদ্ধা কমান্ড। সোমবার (৯ জুলাই) বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।

বাসাইল পৌর মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক জাহাঙ্গীর আলম খান শুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম, সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম প্রমুখ। সভায় নবনির্বাচিত মেয়র আব্দুর রহিম আহমেদ বাসাইল পৌরসভার উন্নয়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, গত ৩০ জুন এ পৌরসভায় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বিজয়ী হন।