বগুড়ার সিলিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল আজিজ মন্ডল জানান, মঙ্গলবার বেলা ১০টার দিকে বগুড়া থেকে ঢাকাগামী একটি ট্রাককে সামনে থেকে আসা আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনজন আহত হন। এ সময় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মিলনের অবস্থার অবনতি হলে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে তার মৃত্যু হয়।