কয়রা থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্যা বলেন, ‘বিএনপি-জামায়াতের শতাধিক নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তির দাবিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কয়রা-পাইকগাছা সড়কের মসজিদকুড় ব্রিজ ভাঙচুরের প্রস্তুতি নেয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ত্রাস সৃষ্টির লক্ষে ৫ থেকে ৭টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ সাতজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে শতাধিক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে কয়রা থানায় মামলা দায়ের করেছে।’
গ্রেফতারকৃতরা হলো, খালেদা জিয়ার দেহরক্ষী ফারুকের ছোট ভাই আইয়ুব আলী (৩২), উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি আসাদুল হক (৩০), জামায়াতের বাগালী ইউনিয়ন সেক্রেটারি অলিউল্যাহ (৪৫), দক্ষিণ বেদকাশী ইউনিয়ন বিএনপি সভাপতি মঞ্জুর আলম নান্নু (৫৫), বিএনপিকর্মী শেখ সায়েম (৪০), সামাদ (৪৮), রুহুল কুদ্দুস (৫৫)।