বৃহস্পতিবার (১৯ জুলাই) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আড়াইহাজার ও গোপালদী পৌরসভার সাধারণ নির্বাচনে অং গ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ভোটারা যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারে সেজন্য প্রতিটি ভোটকেন্দ্রে ও এর আশেপাশে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হবে বলেও জানান তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব রাব্বি মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মঈনুল হক, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন) খোন্দকার মিজানুর রহমান, র্যাব-১১ এর অধিনায়ক (চলতি দায়িত্ব) মেজর আশিক বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া খান, আড়াইহাজার পৌরসভার নির্বাচনের রিটার্নিং অফিসার ফয়সাল কাদের, গোপালদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার সফিকুর রহমান, মেয়র প্রার্থী সুন্দর আলী, এম এ হালিম সিকদার, পারভীন আক্তার, মুশফিকুর রহমান। দুটি পৌরসভার কাউন্সিলর প্রার্থী ও এলাকার গণামান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন- বামপন্থী দল বেশি, ভোট কম