গ্রেফতারকৃত দুজন হলো বড়ালু পাড়াগাঁও এলাকার মৃত মহিবুর মিয়ার ছেলে গাফফার ও নগরপাড়া এলাকার ছাদত আলীর ছেলে কবির হোসেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে প্রতিবন্ধী ওই কিশোরীকে বড়ালু পাড়াগাঁও এলাকার আওলাদ হোসেনের ছেলে বেলায়েত হোসেন এবং তার সহযোগী গাফফার ও কবির হোসেন কিশোরীর বাড়ির সামনে থেকে সিএনজিতে তুলে নিয়ে যায়। পরে বেলায়েত হোসেন ওই কিশোরীকে ধর্ষণের পর তার দুই সহযোগীর সাহায্যে শুক্রবার রাত ১২টার দিকে কিশোরীর বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে। এ সময় গাফ্ফার ও কবির হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। এ ঘটনায় শনিবার সকালে ধর্ষিতার মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ওসি জানান, গ্রেফতারকৃত দুই যুবককে আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদেরে জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। ধর্ষক বেলায়েত হোসেনকে গ্রেফতারের চেষ্টা চলছে।