কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (ভূমি) অফিসের অফিস সহকারী মো. ফজলুল হক জানান, নেকরোজবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মডেল থানার এসআই মো. আলাউদ্দিনের মাধ্যমে মো. সেলিম নামে এক ব্যক্তিকে কিছু মাদকদ্রব্যসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে দেড় বছরের সাজা দেওয়া হয়েছে। তার বাড়ি নেকরোজবাগ এলাকায়। তার বাবার নাম মো. ইস্তান।
সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান বাংলা ট্রিবিউনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নেকরোজবাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মাদকসহ ওই ব্যক্তিকে আটক করে তাকে দেড় বছরের সাজা দেওয়া হয়।