তিনি জানান, জুরেজ আব্দুল্লাহর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করেছিল। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার (২৪ জুলাই) দুপুরে আদালতে পাঠায়।
মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী জানান, ‘জুরেজ আমাদের পারিবারিক আত্মীয়। তাই সে আমার পক্ষে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছে। আমার পক্ষে কাজ করার কারণেই পুলিশ তাকে সাজানো মামলায় গ্রেফতার করেছে। সরকারের পক্ষ হয়ে পুলিশ কাজ করে যাচ্ছে। এমনকি প্রতিনিয়িত আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতারের পাশাপাশি বাসা বাড়িতেও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।’