স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, আজ মঙ্গলবার (২৪ জুলাই) সকাল থেকে বান্দরবান-রুমা সড়ক এবং বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ আছে। এর আগে ১১ জুন ও ৩ জুলাই প্রবল বর্ষণের কারণে পানিতে বেইলি ব্রিজ ডুবে বান্দরবান-রাঙামাটি সড়ক এবং পাহাড় ধসে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
এ বিষয়ে বান্দরবান জেলা প্রশাসক মো. আসলাম হোসেন বলেন, ‘পাহাড় ধসের কারণে বান্দরবান-রুমা সড়ক এবং বেইলি ব্রিজ ডুবে যাওয়ার কারণে বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার খবর শুনেছি। উভয় সড়কেই সংস্কার কাজ চলছে। আগামী শুষ্ক মৌসুমে এর কাজ শেষ হয়ে গেলে এ সমস্যা আর থাকবে না।’
আরও পড়ুন- দুর্ঘটনার কবলে থাই এয়ারওয়েজের বিমান, শাহজালালের রানওয়ে বন্ধ