বৃহস্পতিবার (২৬ জুলাই) সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুরে এক মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বেনজির আহমেদ বলেন, ‘অনেকে বলেন ক্ষমতাবান লোক মাদক ব্যবসায়ীদের সমর্থন করেন। আমরা সে সমস্ত ক্ষমতাবান লোকদের চেহারা দেখতে চাই। মাদক ব্যবসায়ীদের ভয় পাবেন না। কেউ আপনাদের স্পর্শ করতে পারবে না। মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে যে আসবে তার হাত ছিন্নভিন্ন করে দেওয়া হবে।’
র্যাবের প্রধান এই কর্মকর্তা বলেন, ‘আমরা যখন জঙ্গি দমনে কাজ করেছিলাম তখন অনেক বড় বড় দেশ ভেবেছিল বাংলাদেশ গর্তে পড়েছে, কোন দিন বের হতে পারবে না। টেলিভিশনের টকশোতে তখন আমাদের সমালোচনা করেছে। এরা হচ্ছে ভুতে পাওয়া মানুষের মতো। এরা বুঝেও চিল্লায়, না বুঝেও চিল্লায়। বিদেশে যখন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে কেউ নিহত হয় তখন তাদের দেশে কেউ চিল্লায় না। আমাদের দেশের একশ্রেণীর লোক দেশে অশান্তি লাগিয়ে দাম বাড়াতে চায়। এসমস্ত লোকজন রাতের বেলায় টেলিভিশনের পর্দা গরম করে।’
লাউরেরগড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত মাদক বিরোধী সমাবেশে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশ্মীর রেজার সভাপতিত্বে সমাবেশে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগন বক্তব্য রাখেন।
আরও পড়ুন- আমরা শুধু বেতন পাওয়ার জন্য কাজ করি না: র্যাবের ডিজি