বৃহস্পতিবার (২৬ জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার উদ্যোগে ‘মাদক, সন্ত্রাস-দুর্নীতি নির্মূল এবং গ্রহণযোগ্য নির্বাচন ও ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাবি’তে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর আরও বলেন, ‘আগামী ৩০ জুলাই দেশের তিনটি সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেখানে প্রার্থী দিয়েছি। সিটিগুলোতেও আমরা দেখতে পাচ্ছি, মানুষ বিকল্প শক্তি হিসেবে ইসলামী আন্দোলনের দিকে ধাবিত হচ্ছে। বাংলাদেশে ইসলামের বিজয়ের সূর্যোদয় হয়েছে। এদেশের মানুষ রাজনৈতিক তৃতীয় শক্তি হিসেবে ইসলামকে গ্রহণ করছে।’
তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে এদেশের মানুষ বার বার ক্ষমতার পরিবর্তন ঘটিয়েছে। শেখ হাসিনা ও খালেদা জিয়ার নেতৃত্বে আওয়ামী লীগ এবং বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু বার বার এই ক্ষমতার পটপরিবর্তনের ফলাফল শূন্য। যে শান্তির আশায়, যে মুক্তির নেশায় এই ক্ষমতার পালাবদল সে শান্তি এবং মুক্তি এদেশের মানুষের ভাগ্যে জোটেনি।’
জনসভার সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলার সভাপতি, মাওলানা কাজী গোলাম কিবরিয়া। বিশেষ অতিথি হিসেবে ইসলামী আন্দোলন যুগ্মমহাসচিব, অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক, মাওলানা আতাউর রহমান আরেফী, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি, আলহাজ জান্নাতুল ইসলাম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, কে এম আতিকুর রহমান, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা হাবীবুল্লাহ মাক্কী, মাওলানা মীর আহমাদ মীরু, মাওলানা ইসমাঈল হাবীব, মাওলানা হারুন প্রমুখ।
জনসভায় চরমোনাই পীর ফেনীর তিনটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ফেনী ১ আসনে মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ফেনী ২ আসনে মাওলানা নুরুল করীম বেলালী, ফেনী ৩ আসনে মাওলানা আবদুর রাজ্জাককে পরিচয় করিয়ে দেন।
আরও পড়ুন- চারদিক অস্বস্তিকর ও অন্ধকার: ফখরুল