নিজ কেন্দ্রে পরাজিত কামরান

 

বদর উদ্দিন আহমদ কামরানসিলেট সিটি করপোরেশন নির্বাচনে নিজ কেন্দ্রে হেরেছেন বদর উদ্দিন আহমদ কামরান। সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের এ প্রার্থী পেয়েছেন ৬৪৬ ভোট। বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭৬ ভোট। এ কেন্দ্রে ১৩০ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীর কাছে হেরে গেছেন তিনি।

এখন পর্যন্ত ৪৩টি কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে নৌকা প্রতীক নিয়ে বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন মোট ২৯ হাজার ৫০৬ ভোট। আরিফুল হক চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৩৮ ভোট।