মো. আরিফুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার বাবার নাম মো. মঈন উদ্দিন। বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার মারুফা গ্রামে। তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইস্পাহানী আবাসিক এলাকায় একটি ম্যাসে থাকতেন।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. ইয়াকুব আলী জানান, লোক মারফত খবর পেয়ে বুড়িগঙ্গা নদী থেকে আরিফুলের লাশটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের বড় ভাই মো. রাশেদুল ইসলাম মর্গে গিয়ে তার ছোট ভাই আরিফুল ইসলামের লাশ শনাক্ত করেন। আরিফুল ইসলাম গত সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে ম্যাস থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে তার বড় ভাই মো. রাশেদুল ইসলাম মঙ্গলবার সকালে থানায় একটি জিডি করেন। তবে আরিফুলের শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে।