র্যাব জানায়, ‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল করতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে আরও পাঁচটি ক্যাম্পের কার্যক্রম শুরু হয়েছে। এরই সূত্র ধরে মঙ্গলবার থেকে কক্সবাজার-টেকনাফ সড়কে ২৪টি দল বিশেষ যৌথ টহল শুরু করে। আজ বৃহস্পতিবার ক্যাম্পগুলো পরিদর্শনে আসার কথা রয়েছে স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র্যাবের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের।
টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুদ-জামান চৌধুরী বুধবার দুপুরে জানান, ‘ইয়াবা ঠেকাতে টেকনাফ সীমান্তে বিজিবির সদস্যরা রাত-দিন টহল দিয়ে যাচ্ছে। জুলাই মাসে ১ লাখ ৩৬ হাজার ১৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪৪ জনকে আটক করে ৬৫টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া প্রায় ২ কোটি টাকার আরও বিভিন্ন মাদক জব্দ করা হয়েছে। সব মিলিয়ে ৫ কোটি ৯২ লাখ টাকার মাদক জব্দ করা হয়েছে।’
এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘ইয়াবা রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে আগের চেয়ে ইয়াবা পাচার কিছুটা কমেছে।’
আরও পড়ুন- টেকনাফে ২১ হাজার ইয়াবাসহ ৬ পাচারকারী আটক