শোকের মাসে বিজয় মিছিল করবেন না বরিশালের মেয়র সাদিক

 বরিশালের মেয়র সাদিক আবদুল্লাহবরিশাল সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ শোকের মাস আগস্টে কোনও ধরনের বিজয় মিছিল ও আনন্দ র‌্যালি করবেন না। এছাড়া নির্বাচিত কাউন্সিলরসহ নগরীর বিভিন্ন পেশার মানুষের ফুলেল শুভেচ্ছাও তিনি গ্রহণ করেননি।

এ বিষয়ে সাদিক আবদুল্লাহ বলেন,  ‘এই শোকের মাস জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার দাদা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ আমার পরিবারের বহু স্বজনকে ঘাতকরা নির্মমভাবে হত্যা করেছে। তাই এই পুরো মাসটাই আমাদের জন্য  শোকের ও কষ্টের। সেজন্যই ৩০শে জুলাই সিটি নির্বাচনে আমি জয়ী হয়েও কোনও ধরনের বিজয় র‌্যালি ও আনন্দ মিছিল করিনি। এছাড়া আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলরদেরকেও এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।’

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার পর আমি ও আমার নবনির্বাচিত কাউন্সিলর ও বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে টুঙ্গিপাড়ার জাতির জনকের কবর জিয়ারত করেছি।