জব্দ করার পর রবিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের সামনেই জাল ও পলিথিন স্থানীয় ধানহাট মাঠে পুড়িয়ে ফেলা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিজুস চন্দ্র দে।
বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ছয়টি গুদাম ঘরে অভিযান চালানো হয়। ওই সময় প্রায় ৮০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার মূল্য প্রায় ২৮ কোটি টাকা। একই সময় ৩ হাজার ৬০০ কেজি পলিথিন জব্দ করা হয়, যার মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা যায়নি।