পুলিশের এই কর্মকর্তা জানান, কোনও কাগজপত্র না থাকায় রবিবার ৯টি সিএনজি ও ৯টি মোটরসাইকেল আটক করা হয়েছে। তিনি বলেন, ‘অন্য দিনের তুলনায় রাজশাহী নগরীতে মোটরযান আইনে মামলার সংখ্যা বেশি। সোমবার থেকে এই অভিযান আবার চলবে।’
উল্লেখ্য রবিবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে ট্রাফিক সপ্তাহ উদযাপনের উদ্বোধন করেন আরএমপি’র পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
আরও পড়ুন- সিরাজগঞ্জে ট্রাফিক আইন অমান্য করায় সদর থানার এসআই ক্লোজ