পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা ছেড়ে আসা বগুড়াগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩৭-৯২১২) রবিবার রাত সোয়া ৮টার দিকে বগুড়ার শেরপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। তখন একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে বগুড়ার দিকে পালিয়ে আসতে থাকেন। সাড়ে ৮টার দিকে খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ থানার সামনে চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট দেখে চালক দ্রুত চালিয়ে পালাবার চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিনযাত্রী আহত হয়। এ সুযোগে কার ফেলে চালক ও অন্যরা পালিয়ে যায়। পুলিশ কারটি জব্দ করে তল্লাশি করলে বিভিন্ন স্থান থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো ৫০টি প্যাকেট পাওয়া যায়। এসব প্যাকেটে ১০০ কেজি গাঁজা ছিল।
আরও পড়ুন- ৫ কোটি টাকার ইয়াবাসহ ‘মাদক ব্যবসায়ী’ আটক