বুধবার (৮ আগস্ট) সকালে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে পথচারী ও বিভিন্ন যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করেন ডিআইজি। এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার গিয়াস উদ্দীন আহমেদ, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, জেলা স্কাউটস সম্পাদক মফিজুল ইসলাম, জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় স্কাউট ও রোভার স্কাউটের স্বেচ্ছাসেবী সদস্যরা পুলিশকে সহযোগিতা করেন।
আরও পড়ুন- হেলমেট বিতরণ করলো পুলিশ