আসামিরা হলেন, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর সহ-সাধারণ সম্পাদক মারুফ হোসেন (২৩), রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক আজিউর রহমান আসাফ (২০), ইমদাদুল হক প্রকাশ আশিক (২৪) ও আব্দুল্লাহ আল সাহেদ (২০)।
সহকারী পুলিশ কমিশনার কাজী সাহাবুদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্ত কর্মকর্তা আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।’
এর আগে সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে থেকে আসামিদের গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তারা ঢাকায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানাতে প্রেসক্লাবের সামনে জড়ো হলে সেখান থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয়। ওই মামলায় আজ আদালতে তুলে রিমান্ড চাইলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।