মুন্সীগঞ্জে বাস থেকে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জে ৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে কোস্টগার্ডমুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে কোস্টগার্ড অভিযান চালিয়ে এই সব জব্দ করে।

মাওয়া কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার সাইফুল্লা বাহার জানান, বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে শিমুলিয়া ঘাট এলাকায় বেপারি পরিবহন ও সোহাগ পরিবহন নামের দুটি বাসে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। বাস দুটি ঢাকা থেকে পটুয়াখালী যাচ্ছিল।জব্দের পর ধ্বংস করা হয় ৫ লাখ মিটার কারেন্ট জাল

দুপুর ২টার দিকে পদ্মার তীরে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়।