আটক তিনজন হলো– মো. সবুজ (৫০), মো. বাদশা মিয়া (৩৫) ও মো. তৈয়ব (৩২)। এরমধ্যে সবুজের বাড়ি ময়মনসিংহ জেলায়, অপর দুইজনের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফে।
মিমতানুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশে মেসার্স আলী এন্টারপ্রাইজের সামনে অবস্থান করছে–এমন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা অভিযান চালান। এ সময় তিনজনের আচরণ সন্দেহজনক হওয়ায় আটক করা হয়। পরে তাদের হাতে থাকা ব্যাগ তল্লাশি করে তাতে সাত হাজার ৭৯০ পিস ইয়াবা পাওয়া যায়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’