মিরসরাইয়ে বাস উল্টে নারীর মৃত্যু

চট্টগ্রামচট্টগ্রামের মিরসরাই এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে মোছাম্মদ কলি (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে ওই উপজেলার করেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত কলি জোরারগঞ্জ থানাধীন সোনাপাহাড়র এলাকার বেধে পাড়ার নাছিরের স্ত্রী বলে তিনি জানান।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘করের হাট এলাকার ভাঙা টাওয়ারের সামনে মোড় ঘোরানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাস চাপা পড়ে নিহত ওই নারী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

আরও পড়ুন- সড়কের পাশ থেকে ১১ মামলার আসামির লাশ উদ্ধার