বাগেরহাট জেলা প্রশাসন আয়োজিত শোক র্যালিতে অংশ নেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা, জেলা পরিষদের প্রশাসক মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়সহ প্রশাসনের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে স্বাধীনতা উদ্যানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধ ভিত্তিক পুস্তক প্রদর্শন ও পাঠ প্রতিযোগিতা, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, আলোচনা সভা, পবিত্র কোরান খতম, সব মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল, মন্দির-গির্জা ও অন্যান্য প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ ও সব অঙ্গ ও সহযোগী সংগঠন জেলার বিভিন্ন স্থানে খাদ্য বিতরণসহ নানান কর্মসূচি পালন করেছে।