নিহত শিশুরা হলো মহাদেবপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭), ফিরোজ আলমের ছেলে মো. আলী (৬) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। আলী ও ইয়ামিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
মৃত মো. আলীর চাচা মাওলানা মিজানুর রহমান জানান, বাড়ির একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই পুকুর পাড়ের বালুর স্তূপের পাশে খেলতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়।