আড়াইহাজারে রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ১০

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নদীবেষ্টিত চরাঞ্চল কালাপাহাড়িয়ার রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। আহত ৬ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পুলিশ ও এলাকাবাসী জানায়,  উপজেলার কলাপাহাড়িয়ার বিবিরকান্দি এলাকায় স্থানীয় সুন্দর আলীর সঙ্গে মনির হোসেনের র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। মনির হোসেন স্থানীয় যুবলীগ নেতা এবং সুন্দর হোসেন নতুন আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ নিয়ে দুজনের মধ্যে রেশারেশি চলছিল। বৃহস্পতিবার সকালে তর্কাতর্কির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় হয়। এসময় দেশীয় ধারালো অস্ত্র ও টেটা বল্লম নিয়ে এক পক্ষ আরেক পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়। গুরুতর আহত সাইদুল (২৫), স্বপন (৩৫), সোহেল (২৮), বিল্লাল হোসেন (৩০) ও রুবেলকে (৩০) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে আড়াইহজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। তবে থানায় কোনও পক্ষ অভিযোগ দেয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।