নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ আগস্ট) দুপুরে আড়ইহাজারের সরকারি সফর আলী কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ হক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে আড়াইহাজার উপজেলা বিএনপির নেতা সুমনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা বাজারে মিছিল করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে। মিছিল শেষে ফেরার পথে পুলিশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হবিবুর রহমান হবুকে গ্রেফতার করে।
আড়াইহাজর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )এমএ গহক জানান, বাজার বেআইনভাবে জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা ও জনস্বার্থে ব্যঘাত ঘটানোর চেষ্টা করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।