অভিযোগকারী এক কিশোরী বলেন, ‘বুধবার রাত ১০টার দিকে ত্রিপুরা পাড়ায় আসে ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর বাজার ক্যাম্পের তিন জন বিজিবি সদস্য। তারা স্থানীয় এক মহিলার মোবাইল ফোনে কল করে আমাদের দুইজনকে পাড়ার কাছাকাছি একটি স্থানে আসতে বলে। আমরা সেখানে গেলে বিজিবি সদস্যরা অস্ত্রের মুখে ধর্ষণ করে।’
অন্য কিশোরী বলেন, ‘পাড়ার এক দিদির মোবাইল ফোনে কল করে তারা (বিজিবি সদস্যরা) আমাদের দুইজনকে ত্রিপুরা পাড়ার জঙ্গলের মতো একটা জায়গায় আসতে বলে। প্রথমে আমরা যেতে চাইনি। পরে সমস্যা হতে পারে–এ আশঙ্কায় সেখানে যাই। এ সময় বিজিবি সদস্যরা আমাদের অস্ত্রের মুখে ধর্ষণ করে। পরে সকালে পাড়ায় এসে সবাইকে ঘটনা জানাই।’
ওসি আপ্পেলা রাজু নাহা বলেন, ‘দুই ত্রিপুরা কিশোরীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। এরপর ওই দুই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পাশাপাশি অভিযোগ তদন্তের পর বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।’
এদিকে, বিজিবি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান বলেন, ‘বুধবার রাতে একদল বিজিবি সদস্য বনফুর বাজার এলাকায় টহল দিয়েছিল এটা ঠিক। ত্রিপুরা কিশোরীরা যাদের নামে অভিযোগ করেছেন, ওই তিন নামের কেউ বিজিবির বনফুর বাজার ক্যাম্পে থাকে না। তবে বিজিবির কেউ এ ঘটনায় জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।’