গাজীপুরে যোগ দিলেন এসপি শামসুন্নাহার

নতুন কর্মস্থলে যোগদানের পর এক বৈঠকে কথা বলছেন এসপি শামসুন্নাহার

কর্মস্থলে যোগদান করেছেন গাজীপুরের নতুন পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার। নতুন কর্মস্থলে যোগদানের আগে তিনি চাঁদপুরের এসপি হিসেবে কর্মরত ছিলেন। শামসুন্নাহার গাজীপুরের দ্বিতীয় নারী এসপি। এর আগে এ জেলায় ইয়াসমিন গফুর দায়িত্ব পালন করেন।

রবিবার (২৬ আগস্ট) সকালে এসপি শামসুন্নাহার নতুন কর্মস্থলে যোগ দেন। এদিন শামসুন্নাহারের হাতে দায়িত্ব বুঝিয়ে দেন গাজীপুরের বিদায়ী এসপি হারুন অর রশীদ, যিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করেছেন।

২০০১ সালে পুলিশ সার্ভিসে এএসপি (সহকারী পুলিশ সুপার) হিসেবে যোগদান করেন শামসুন্নাহার। তিনি পুলিশ সদর দফতর ও ট্যুরিস্ট পুলিশসহ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।