গ্রেফতারকৃত খায়রুজ্জামান ওরফে খয়রা গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ ইউসুবপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। রঞ্জু মিয়া ভোটকা একই উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খয়রা ও ভোটকা আন্তঃজেলা ডাকাত সরদার। তাদের বিরুদ্ধে গাইবান্ধা সদরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ অন্তত ১২টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। তাদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়। শেষ পর্যন্ত গোপন খবরে অভিযান চালিয়ে মিঠাপুকুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে পাঠানো হবে।