পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে তোজাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশের ধারণা, মঙ্গলবার (২৮ আগস্ট) ভোরে উপজেলার সেনুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ এ খবর নিশ্চিত করেন।

নিহত তোজাম ব্যক্তি সেনুয়া গ্রামের সমিরুদ্দিনের ছেলে।

পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, গতকাল সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে ট্রেনে কাটা পড়ে তোজামের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে এই রুটে ২টি ট্রেন চলাচল করে। তবে ওই যুবক পার্বতী পুরগামী শাটল ট্রেন না পঞ্চগড়গামী সেভেন আপ ট্রেনে কাটা পড়েছেন তা নিশ্চিত করতে পারেননি গোলাম রব্বানী।

স্থানীয়রা জানান, খবর দেওয়া হলে মঙ্গলবার সকালে এসে পরিবারের লোকজন ওই যুবকের লাশ বাড়িতে নিয়ে যান।