চাতালের মালিক লুৎফর রহমান বলেন, ‘আমার চাতালে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করে আসছিল জলিল। দুপুরে চাতালের মোটর লাইনের তার জোড়া দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।’
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। যথাযথ প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে মৃতদেহটি হস্তান্তর করা হবে।’