চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে পিডিবি কর্মচারীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টচট্টগ্রাম নগরীর হালিশহরে বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামশেদ (৪৫) নামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মচারির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) দুপুর ১টার দিকে হালিশহরের চুনা ফ্যাক্টরি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানিয়েছেন।

নিহত জামশেদ দেওয়ানহাটের ঈদগা বরফকল এলাকার মৃত জালু মিয়ার ছেলে।

এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যুতের খুঁটিতে কাজ করার সময় জামশেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সহকমীরা উদ্ধার করে দুপুর ১টার দিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।