গ্রেফতার দুজন হলেন দিনাজপুর সদরের পশ্চিম রামনগর এলাকার নুর ইসলামের ছেলে পিকআপ চালক মো. রানা (৩২) ও একই জেলার দক্ষিণ লালবাগের শাহিনুর আলমের ছেলে হেলপার আব্বাস হোসেন তৌহিদ (২৮)।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন-১৫-০৮২১) বৃহস্পতিবার সকালে মোকামতলায় পৌঁছায়। গোপন খবরের ভিত্তিতে পুলিশ পিকআপ থামিয়ে তল্লাশি করলে আলুর বস্তার নিচে ৩৭৫ বোতল ফেনসিডিল পায়। এ সময় চালক রানা ও হেলপার তৌহিদকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পরে তাদের আদালতের মাধ্যমে বগুড়া হাজতে চালান করে দেওয়া হয়েছে।