নন্দীগ্রামে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু

সড়ক দুর্ঘটনাবগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মোটরবাইক থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আনিসা বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাথম স্কুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। চোখের সামনে স্ত্রীর মৃত্যু দেখে বাকরুদ্ধ হয়ে পড়েন মোটরচালক স্বামী শামীম হোসেন। এ ঘটনায় ট্রাক চালক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার কাথম ভাঙ্গাচাপড় গ্রামের শামীম হোসেন বৃহস্পতিবার সন্ধ্যায় স্ত্রী আনিসাকে মোটরবাইকে নিয়ে নামুইট গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা ৬টার দিকে তারা কাথম-কালীগঞ্জ সড়কের কাথম স্কুল মোড়ে পৌঁছলে ঝাঁকুনীতে স্ত্রী আনিসা মোটরবাইক থেকে পড়ে যান। এসময় কালীগঞ্জগামী একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-১১৯৭০১) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আনিসা। স্থানীয়রা ট্রাকসহ চালক ইউনুস আলীকে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।