ধামইরহাটে নাশকতার মামলায় জামায়াত নেতা গ্রেফতার

গ্রেফতারনওগাঁর ধামইরহাট উপজেলায় নাশকতার মামলায় উপজেলা জামায়াতের আমীর কাজী ফজলুর রহমানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ৩০ আগস্ট) রাতে তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজলুর রহমান উপজেলার পশ্চিম রুপ নারায়নপুর গ্রামের মৃত জহের আলীর ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলন, ‘উপজেলা জামায়াতের আমীর কাজী ফজলুর রহমানের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। বৃহস্পতিবার রাতে তার বাড়ির সামনে থেকে নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা থাকায় তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।’