আগুন লাগার পর হাসপাতালে আসেন ফায়ার সার্ভিসসাতক্ষীরা সদর হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে আগুন লেগেছে। এতে তেমন কোনও ক্ষয়ক্ষতি না হলেও সিটি স্ক্যান বিভাগের ট্রান্সফরমার সংশ্লিষ্ট ব্যাটারিসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে গেছে। শুক্রবার (৩১ আগস্ট) দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।
আগুনে এই সিটি স্ক্যান ম্যাশিন ক্ষতিগ্রস্ত হয়সদর হাসপাতালের আর এম ও ডা. ফরহাদ জামিল জানান, সম্প্রতি সিটি স্ক্যান বিভাগে ট্রান্সফরমার স্থাপন করা হয়েছে। কিন্তু ভোল্টেজ অ্যাডজাস্ট হচ্ছিল না। দুপুরে হঠাৎ করেই শর্ট সার্কিটের কারণে সিটি স্ক্যান রুম থেকে ধোয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস আসার আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি না হলেও ট্রান্সফরমারের কয়েকটি ব্যাটারি ও তার পুড়ে গেছে। তবে, টেকনিশিয়ান ছাড়া সিটি স্ক্যান বা অন্য কোনও ক্ষতি হয়েছে কিনা তা বলা যাচ্ছে না।